মাগুরায় সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদ গোডাউন থেকে চুরি হয়ে যাওয়া ভিজিএফের ১৬ বস্তা চাল হাতেনাতে আটক হয়েছে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় শত্রুজিতপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ জাফর আহমেদ বলেন, সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদ থেকে রাতের অন্ধকারে চাল সরিয়ে ফেলার খবর পেয়ে বৃহস্পতিবার রাত ৩টার দিকে আমুড়িয়া বাজার থেকে ১৬ বস্তা সরকারি চালসহ দুই ভ্যানচালককে আটক করা হয়।
ইউনিয়ন পরিষদের কর্তাব্যক্তিরা চালগুলো সিদ্দিক নামে এক চাল ব্যবসায়ীর কাছে বিক্রির জন্য পাঠাচ্ছিলেন বলে পুলিশের কাছে আটক ভ্যানচালক দুজন স্বীকার করেন।
জানা গেছে, বুধবার পরিষদে স্থানীয় দুস্থ ও গরিবদের মধ্যে চাল বিতরণ করা হয়। কিছু চাল বেচে যায়। যেগুলো আজ দেওয়ার কথা।
কিন্তু রাতের অন্ধকারে অবশিষ্ট চালের মধ্যে থেকে ১৬ বস্তা চুরি করে বিক্রি করা হয়। কিন্তু চাল সরানোর পথে হাতেনাতে ভ্যানসহ আটক করা হয়।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান চাল চুরির ঘটনার সত্যতা স্বীকার করেন।
তিনি বলেন, এ চুরির সঙ্গে কে বা কারা জড়িত সেটি খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। তা ছাড়া বিষয়টি গুরুত্বের সঙ্গে মনিটরিং করা হচ্ছে।
এবিসিদ্দিক





