জেলার শ্রীপুর উপজেলার বরমী বাজারে জাকিরুল হাসান জিকু (২৭) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় জিকুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ঘটনা ঘটে।
জিকু শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় জিকু বরমী বাজারের একটি কাপড়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি ধারালো অস্ত্র নিয়েতার ওপর হামলা করে। এতে তার মাথা ফেটে যায়। জিকুকে তাৎক্ষণিকভাবে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলেরাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় ছাত্রলীগ নেতা আশিক বিন ইদ্রিস অভিযোগ করে বলেন, ‘বরমীর পাঠানটেক গ্রামের মুসলেম উদ্দিন মাস্টারের চার ছেলেখোকন, সুমন, রাসেল ও রাজিব একদল সন্ত্রাসীসহ জাকিরুলের ওপর হামলা করেছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’
জিকুর সর্বশেষ অবস্থা সম্পর্কে রাত পৌনে ১১টার দিকে গোসিঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ জানান, তার মাথায় ৩০টি সেলাই দেওয়া হয়েছে।
এ দিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সুমন নামে এক ছেলেকে ভ্রাম্যমাণ আদালত সাজা দেয়। ওই ঘটনার নেপথ্যে জাকিরুল হাসান জিকুর হাত ছিল সন্দেহে সুমন ওই ঘটনা ঘটিয়েছে।
এএইচ





