রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর বৌবাজার এলাকায় পুলিশের গুলিতে আবদুর রউফ ওরফে রাজ্জাক নামে এক ছিনতাইকারী আহত হয়েছেন।মঙ্গলবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে বৌবাজার এলাকায় কয়েকজন ছিনতাইকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এসময় টহল পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে তারা পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ এসময় গুলি চালায়। এতে রাজ্জাক নামের এক ছিনতাইকারী আহত হয়।
এরপর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাতীয়
যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে ছিনতাইকারী আহত
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর বৌবাজার এলাকায় পুলিশের গুলিতে আবদুর রউফ ওরফে রাজ্জাক নামে এক ছিনতাইকারী আহত হয়েছেন।মঙ্গলবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।