খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, পর্যাপ্ত মজুদ থাকার পরও চালের দাম বৃদ্ধির পেছনে মিল মালিকদের কারসাজি আছে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল খাদ্য পরীক্ষাগার উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেছেন, পর্যাপ্ত মজুদ থাকার পরও চালের দাম বৃদ্ধির পেছনে মিল মালিকদের কারসাজি আছে।

তিনি আরওে বলেন, নতুন ধান উঠা শুরু হয়েছে, তাই দ্রুতই দাম কমে আসবে। এছাড়া চাল নিয়ে কারসাজির বিরুদ্ধে ২২টি মনিটারিং টিম কাজ করছে।

খাদ্যমন্ত্রী বলেন, ইউএস এইড ও বিশ্ব খাদ্য সংস্থা-এফএও’র সহায়তায় একটি গাড়িতে ‘মোবাইল খাদ্য পরীক্ষাগার’ তৈরি করা হবে যা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঢাকা শহরের ভেজাল পরীক্ষার জন্য ব্যবহার করবে।

নিরাপদ খাদ্য আন্দোলনে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অনেকগুলো সংস্থা কাজ করছে বলেও জানান খাদ্যমন্ত্রী।

এমবি