সাধারণ ছাত্র, কলেজ ও আবাসিক এলাকাবাসীর সম্মানে ইফতার মাহফিল করেছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর শাখা। মঙ্গলবার নগরীর একটি মিলনায়তনে এ ইফতার মাহফিল ও বদর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বদর দিবসের আলোচনা সভায় নগর উত্তর সভাপতি ছাত্রনেতা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে নগর উত্তর সেক্রেটারি এস কে সিকদার এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আ জ ম ওবায়দুল্লাহ।

উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের এলাকাবাসী ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাসুম/এমএনজে