গণতান্ত্রিক জোটের ডাকা দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে শাহবাগ মোড় অবরুদ্ধ করেছে প্রগতিশীল ছাত্রজোট। এতে টিএসসি, সায়েন্স ল্যাবরেটরি, কারওয়ানবাজার, মৎস্য ভবন রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ রোববার (৭ জুলাই) সকাল ৭টার দিকে টিএসসি থেকে তারা মিছিল বের করে। মিছিলটি শাহবাগ থেকে সায়েন্স ল্যাবরেটরি গিয়ে আবারও শাহবাগ মোড়ে ফিরে এসে সেখানে অবস্থান নিয়ে রাস্তায় বসে যায়।
এদিকে শাহবাগ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের সাঁজোয়া যান দেখা যায়।
এর আগে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক দলের ডাকা আধাবেলা হরতালের সমর্থনে সকালে রাজধানীর পুরানা পল্টন এলাকায় মিছিল ও পিকেটিং করেছে দলের নেতাকর্মীরা।
সকাল ছয়টা থেকেই রাস্তায় অবস্থান নেয় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা।
এমআর





