নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জৈনপুর গ্রামের বালু ব্যবসায়ী কবির হত্যা মামলায় একজনের ফাঁসি ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার দ্রুত বিচার টাইব্যুনাল- ৪ এর বিচারক এবিএম নিজামুল হক সোমবার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার সব আসামি পলাতক ছিলেন।
মামলার পাঁচ আসামি হলেন- হাসনাত, রাজু, সাজু, রহিমা বেগম ও হাবিবুল্লাহ হাবু।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের ১ আগস্ট জৈনপুর গ্রামের বালুর ব্যবসায়ী কবির হোসেনকে পূর্ব পরিকল্পিতভাবে চাপাতি, রামদা, দা ও ছুরি দিয়ে আঘাত করে ও তার দুই চোখ উপড়ে ফেলে হত্যা করে আসামিরা।
এ ঘটনায় ২০১১ সালের ৩ আগস্ট নিহত কবির হোসনের স্ত্রী জাহানারা বেগম সোনারগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।
২০১২ সালের ৬ জুলাই সোনারগাঁও থানার পুলিশ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
কেএইচ





