অগ্রাহায়নে ধান কাটার ধুম পড়েছে। আর এই ধান শুকানো হচ্ছে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সড়ক-মহাসড়কে। এতে দূর্ঘটনাও বাড়ছে। গত কয়েক দিনে সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন বলে পুলিশ সুত্রে জানা গেছে।

ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী ও বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল সড়ক দখল করে ধান শুকাচ্ছে স্থাণীয়রা। বৃহস্পতিবার বালিয়াডাঙ্গী-নেকমরদ সড়কে চলাচলের সময় ট্রাক চালক মো.রাজু অভিযোগ করে বলেন,সড়কটি এখন ধানের চাতাল। এতে আমাদের গাড়ি নিয়ে চলাচল করতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। একই অভিযোগ করে বলেন অটো চালক মামুনের। পথচারি আশরাফুল ইসলাম জানান,ধান ও ভুট্টা রাস্তায় শুকানোর ফলে দূর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহম্দে জানান,এলাকা বাসীদের সচেতনতা বৃদ্ধির জন্য ট্রাফিক পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

পারভেজ/জারিফ