প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ২৯ লাখ ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ২৮ লাখ ৮৬ ছাড়িয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, আজ (০৮ এপ্রিল) বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ২৯ লাখ ৭৫ হাজার ৬৫৪ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ লাখ ৮৬ হাজার ৫৭৩ জনের। আর এখন পর্যন্ত সেরে উঠেছেন ৭ কোটি ৫৫ লাখ ৯১ হাজার ৫৬৭ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯ লাখ ২১ হাজার ৯৭৫ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৯ হাজার ১০৯ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩১ লাখ ৯৩ হাজার ২০৫ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৪০ হাজার ৭৭৬ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৪ নম্বরে। মেক্সিকোতে বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৬১ হাজার ৮৭৯ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৫ হাজার ৫৯৮ জনের।
আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৮ লাখ ১ হাজার ৭৮৫ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৬৬ হাজার ১৭৭ জনের।
মৃত্যুর দিক থেকে পঞ্চম ও আক্রান্ত বিবেচনায় ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৮১ হাজার ৮২৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ১৭১ জনের।
এদিকে, বাংলাদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬২৬ জন। একদিনে শনাক্তের হিসেবে যা নতুন রেকর্ড। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৪৭ জনে। এর আগে গতকাল মঙ্গলবার সর্বোচ্চ ৬৬ জনের মৃত্যু হয়। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জনে।
বুধবার (০৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৫৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জন।
এমবি





