আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
অর্থাৎ তিনি করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত নন। তিনি সুস্থ আছেন এবং বাসা থেকে সব দাফতরিক কাজ চালিয়ে যাচ্ছেন।
সোমবার (২২ জুন) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য এবং বেশ কয়েকজন সংসদ সদস্যের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক নিজের করোনা পরীক্ষা করানোর আগ্রহ প্রকাশ করেন। এরপর রবিবার (২১ জুন) সকালে আইসিডিডিআর-বি তার নমুনা সংগ্রহ করে এবং রাতেই তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসায় আইনমন্ত্রী আল্লাহ’র কাছে শুকরিয়া জ্ঞাপন করেন এবং তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবমুখী ও সাহসী বিভিন্ন পদক্ষেপে বাংলাদেশের জনগণ চলমান করোনা পরিস্থিতি মোকাবিলা করে আবারও দেশের উন্নয়নের গতিকে সাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবেন।
এএস





