রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে ৪ ভূয়া গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে ৯টায় তাদের আটক করা হয়।
তারা হলেন- আকাশ (২৭),শহীদ (৩৫),মোস্তফা (৩৫) ও উজ্জল (২৮)।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান,উত্তর বাড্ডার সবজি হোটেলের পাশের গলিতে অলিউর রহমান নামে এক ব্যবসায়ীর পথরোধ করে ওই ৪ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা দাবি করে। অন্যথায় তাকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাবে বলে হুমকি দেয়।
ব্যবসায়ীর সন্দেহ হলে তিনি মোবাইলে বিষয়টি থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে।
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
জাতীয়
রাজধানীতে ভূয়া ডিবি পুলিশ আটক
রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে ৪ ভূয়া গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে ৯টায় তাদের আটক করা হয়। তারা হলেন- আকাশ (২৭),শহীদ (৩৫),মোস্তফা (৩৫) ও উজ্জল (২৮)।





