নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় রোববার দুপুরে বাসের চাপায় বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত রজ্জব আলী (৮০) বন্দরের কামতালের মৃত লাল মিয়ার ছেলে।
কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, দুপুর সোয়া ২টার দিকে মদনপুর বাসস্ট্যান্ড পয়েন্টে রাস্তা পারের সময় ঢাকাগামী রোজিনা পরিবহনের বাসের চাপায় বৃদ্ধ রজ্জব আলী ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
কেএইচ





