পুলিশি হয়রানি, মামলা ও আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা বিএনপি।

হরতাল চলাকালে সোমবার দুপুরে বিএনপি নেতারা প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন করেন। নেতারা দাবি করেন, গত কয়েকদিনে পুলিশ কোনো কারণ ছাড়াই বিএনপির ৩৮ নেতাকর্মীকে আটক করেছে। হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে ৬টি।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। সেখানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ সভাপতি রফিকুর রহমান তোতন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপি নেতা চেম্বার সভাপতি মিজানুর রহমান, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু ও কাজী আজম প্রমুখ।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই