নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে অসহায় দুঃস্থ শীতার্ত ৩০০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে নওগা জেলা পুলিশ। নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে অসহায় দুঃস্থ শীতার্ত ৩০০ জন মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে শীতবস্ত্র বিতরন করেন, পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএম। শনিবার সকােেল শহরের পিটিআই স্কুল মাঠে বিশিষ্ট ব্যবসায়ী দীপক কুমার দেব এর সভাপতিত্বে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম, জেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি এ,এস,এম রায়হান আলম, সাধারন সম্পাদক মাহমুদুন নবী বেলাল, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারন সম্পাদক আতিকুর রহমান, পিটিআই এর সুপার আজিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি অসহায় দুঃস্থ ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতব (কম্বল) বিতরন করেন।

এমএ