২০ দলের জোটের অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে এবং গুম, খুন ও গণ গ্রেফতারের প্রতিবাদে রাজধানীর দক্ষিণখানে বিক্ষোভ মিছিল করেছে ২০ দলীয় জোট দক্ষিণখান থানা।
বুধবার দুপুর ১টার দিকে দক্ষিণখানের গাওয়াইরে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণখান থানা জামায়াতের সেক্রেটারি মনিরুল হক, ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শাহজালাল ও ১ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি বাবলু।
মিছিলটি গাওয়াইর থেকে শুরু হয়ে প্রেমবাগান মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষ করে নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের থানা সেক্রেটারি মনিরুল হক।
মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সাইদ, সেলিম, ইসমাইল, শিবির নেতা জাকির, তৌফিক, রফিক প্রমুখ।
ইআর





