রাজধানীর পল্টন এলাকায় মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটায়।
শনিবার রাত সোয়া ৮টার দিকে পল্টনের খানা বাসমতি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আকস্মিক কয়েকজন দুর্বৃত্ত রেস্টুরেন্টের সামনে অন্তত চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়। এ সময় তারা একটি মাইক্রোবাসে আগুন দেয়। স্থানীয়দের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়।

ইআর