মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ঘাট থেকে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ১০৬ ভরি সোনা উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার কাওড়াকান্দি ঘাটের একটি স্পিডবোটে তিন যাত্রী ওঠে। এ সময় কিছু না বলেই তারা একটি কাপড়ের ব্যাগ ফেলে যায়। বিষয়টি স্পিডবোট চালকের সন্দেহ হলে ঘাটের পুলিশকে খবর দেয়। পুলিশ ওই ব্যাগ থেকে ১০৬ ভরি সোনা উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, স্বর্ণালঙ্কারগুলো হয়তো চুরি বা ডাকাতি করা।

শিবচর থানার ওসি মো. জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে, তবে কারা ফেলে গেছে তাদের সম্পর্কে কিছু জানা যায়নি।
এমই