ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) নারায়ণগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী রহমানসহ এক উপসহকারী প্রকৌশলীর দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদক সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সম্প্রতি কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে দুদকের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেনকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দুদকে আসা অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী রহমান ও উপসহকারী প্রকৌশলী মো. ওয়ালিউর রহমান পরস্পর যোগসাজশে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন।
অবৈধ পন্থায় তারা বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে দুদকে আসা অভিযোগে বলা হয়েছে।
এমকে





