সাতক্ষীরায় জনসাধারণের মধ্যে আয়কর বার্তা পৌঁছে দেওয়া এবং কর প্রদান কার্যক্রমে সহায়তার লক্ষ্যে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মনসুর আহম্মেদ এ মেলার উদ্বোধন করেন।
সাতক্ষীরা কাস্টমস গোডাউনের সামনের একটি ভবনে কর অঞ্চল খুলনা এ মেলার আয়োজন করে। মেলা চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
কর অঞ্চল খুলনার কর কমিশনার রিয়াজুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাতক্ষীরা পৌরসভার মেয়র এম এ জলিল, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু প্রমুখ।
ঢাকা, ১৯ সেপ্টম্বর, টাইমিউজবিডি.কম, এসএইচ





