একুশে বইমেলায় ইসলাম ধর্ম সম্পর্কিত আপত্তিকর তথ্য নিয়ে প্রকাশিত বইটির প্রকাশকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মঙ্গলবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন চাওয়া হবে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক।
গ্রেফতার কৃতরা হলেন ব-দ্বীপ প্রকাশনীর মালিক শামসুজ্জোহা মানিক, প্রকাশনীর কর্মকর্তা ফকির তসলিম উদ্দিন কাজল ও বইটির লেখক শামসুল আলম চঞ্চল।
এর আগে একুশে বইমেলায় ‘ইসলাম বিতর্ক’ শিরোনামে প্রকাশিত বইয়ের প্রকাশনা স্টলটি বন্ধ করে দেয় বাংলা একাডেমি কর্তৃপক্ষ।
সোমবার ব-দ্বীপ প্রকাশনীর স্টলে পুলিশি অভিযান চালানো হয়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক থেকে পুলিশ জানতে পারে, ব-দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত প্রবন্ধ সংকলন ‘ইসলাম বিতর্ক’ বইটিতে ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো লেখা আছে। বাংলা একাডেমিকে বিষয়টি জানালে তারা স্টলটি বন্ধের নির্দেশ দেয়।
এ সময় স্টলে থাকা ‘ইসলাম বিতর্ক’ বইটির ৬ কপি পুলিশ জব্দ করে। বইটি সম্পাদনা করেছেন শামসুজ্জোহা মানিক। শাহবাগ থানা পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা হয়েছে। সোমবার ব-দ্বীপ প্রকাশনীর স্টলে অভিযান চালানো হয়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক থেকে পুলিশ জানতে পারে, ব-দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত প্রবন্ধ সংকলন ‘ইসলাম বিতর্ক’ বইটিতে ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো লেখা আছে। বাংলা একাডেমিকে বিষয়টি জানালে তারা স্টলটি বন্ধের নির্দেশ দেয়।
এ সময় স্টলে থাকা ‘ইসলাম বিতর্ক’ বইটির ছয় কপি পুলিশ জব্দ করে।
গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন চাওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
সোমবার বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানায়, ‘ইসলাম বিতর্ক’ শিরোনামে বইটিতে ইসলাম ধর্ম এবং নবী মোহাম্মদ সম্পর্কে অত্যন্ত আপত্তিকর মন্তব্য রয়েছে জানতে পেরে তারা দ্রুত এর প্রকাশনা সংস্থা ব-দ্বীপ প্রকাশনীর স্টল বন্ধের সিদ্ধান্ত নেন।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেছেন, বইটিতে ইসলামের নবী সম্পর্কে এমন কুৎসিত ও জঘন্য কথাবার্তা রয়েছে যে এই ব্যবস্থা না নেওয়া হলে বইমেলা চালিয়ে যাওয়া সম্ভব হতো না।
এমই





