ডেমরায় মাদক বিরোধী অভিযানে মো. জাকির হোসেন (২৭) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে সারুলিয়া ফাঁড়ির পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে তাকে আটক করা হয়। জাকির সানারপাড় সোনা মিয়া মার্কেট এলাকার মৃত. মো. মারেফত আলীর ছেলে।
পুলিশ জানায়, আটককৃত জাকির শুক্রবার রাতে টেংরা শফিউদ্দিন মার্কেট সংলগ্ন মিতা গার্মেন্টসের সামনে এসে ইয়াবা বিক্রি শুরু করে।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার ঐ এলাকায় অভিযান চালায় এবং দীর্ঘক্ষণ অপেক্ষার পর তাকে ২০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হন। এ বিষয়ে ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
শনিবার সকালে জাকিরকে আদালতে প্রেরণ করা হয়। সে গত কয়েক বছর ধরে ডেমরায় বিভিন্ন প্রকার মাদক সরবরাহ ও বিক্রি করে আসছিল বলেও জানায় পুলিশ।
কেএইচ





