কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ঈদ আনন্দ করতে গিয়ে পদ্মার বৈরাগীরচর এলাকায়ট্রলার ডুবিতে ১৫ জন যাত্রী নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার বিকাল ৩টার দিকেএ ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় সাত জনকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈরাগীরচর, তারাগনিয়া ও ছিলিমপুরে এলাকার ২২ জন শিশু কিশোর জেগে ওঠা নতুন চরে ঈদ আনন্দ করতে যায়। এ সময় প্রবল স্রোতে ট্রলারটি ডুবে যায়। এতে ৭ যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে। এদের মধ্যে নৌকার মাঝি ও যাত্রী সেলিমকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আলী সাজ্জাদ জানান, কুষ্টিয়া ও ভেড়ামারার ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
ঢাকা, ২৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





