ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পানিতে ডুবে মাহফুজা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার বড়হিত ইউনিয়নের বৃ-পাঁচাশি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে ওই গ্রামের হাবিবুর রহমানের শিশুকন্যা মাহফুজা বাড়ির সামনে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

একপর্যায়ে বিকেল ৪টার দিকে বাড়ির পাশে একটি পুকুরের পাড়ে মাহফুজার মৃতদেহ ভাসতে দেখে লোকজন।

এ সময় তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহফুজাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় বাকরূদ্ধ প্রায় মাহফুজার পরিবারের সদস্যরা


এসএম