লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর গ্রামে দুই সহোদরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত দুজন হলেন, ইসমাইল হোসেন চৌধুরী ও ইব্রাহীম হোসেন চৌধুরী। তাঁরা পূর্ব বশিকপুর গ্রামের মুন্সীবাড়ির শরিফ উদ্দিনের ছেলে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বশিকপুর গ্রামের বৈদ্দেরবাড়ির মোড় এলাকায় দুজনকে গুলি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান দুজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর) জুনায়েত কাউসার বলেছিলেন, গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।

এমবি