মৌলভীবাজার জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিআর ও সিআর মামলার পলাতক ৯আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।

মৌলভীবাজার থানা থেকে বদরুল ইসলাম (২৫), আতাউর রহমান (২৬) ও জাহির মিয়াকে (৩০), শ্রীমঙ্গল থানা থেকে আনির মিয়া (২৭), রাজন আহমদ (২৮) ও আফজল হোসেনকে (২০) এবং কুলাউড়া থানা থেকে জাহিদ মিয়া (৩০), রুবি বেগম (২৮) ও রিপা বেগমকে (৩২) গ্রেফতার করা হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মোহম্মদ তোফায়েল আহমদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ