চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে ৮০টি স্বর্ণের বারসহ বেলাল উদ্দিন নামে সিভিল এভিয়েশনের এক কর্মচারীকে আটক করা হয়েছে। জব্দ করা স্বর্ণের দাম আনুমানিক ৫ কোটি ৪৪ লাখ টাকা বলে জানা গেছে।

শনিবার (০৯ অক্টোবর) সকালে বিমানবন্দর এলাকা থেকে তাকে ওই স্বর্ণের বারসহ আটক করা হয়।

চট্টগ্রাম কাস্টমস হাউজের ডিসি সুলতান মাহমুদ জানান, ওই স্বর্ণের বারের ওজন ৯ কেজি ২০০ গ্রাম। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও জানান, স্বর্ণগুলো কোন ফ্লাইটে এসেছে তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে সকালে চট্টগ্রাম বিমানবন্দরে মাস্কট থেকে দুটি ফ্লাইট ও দুবাই থেকে একটি ফ্লাইট এসেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

এমবি