নাটোরের গুরুদাসপুর উপজেলায় এক নারীর বিরুদ্ধে শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বি-চাপিলা গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পলাতক রয়েছেন আকবরের ছেলের বউ সেলিনা বেগম।
বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধের জেরে শ্বশুর আকবর হোসেনের সঙ্গে ছেলের বউ সেলিনার বিরোধ ছিল।
এনিয়ে মাঝে মধ্যেই তাদের বাক্বিতণ্ডা হত। বৃহস্পতিবার রাতে ঝগড়ার এক পর্যায়ে সেলিনা ক্ষিপ্ত হয়ে ধারালো হাসুয়া দিয়ে শ্বশুরকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
এমএনজে





