একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায় কার্যকরের অপেক্ষায় শাহবাগে অবস্থান করছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর হলেও রায় কার্যকর হতে যাচ্ছে। এটা সম্ভব হয়েছে ধারাবাহিকভাবে মানুষের আন্দোলনের কারণে।

আজ মঙ্গলবার রাতে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের এক জমায়েতে তিনি এ কথা বলেন।

নিজামীর রায় কার্যকরের অপেক্ষায় শাহবাগে জমায়েত হওয়া শুরু করেছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

ওএফ