জেলার কসবায় রিজিয়া আক্তার (৩৮) নামে এক গৃহবধূ হত্যা মামলায় মো. আল আমিন (২৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার গোপিনাথপুর এলাকার নতুনবাজার থেকে রবিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, শুক্রবার মধ্যরাতে দুর্বৃত্তরা রিজিয়ার ঘরে প্রবেশ করে তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।
পরে সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কসবা থানায় দুইজনকে আসামি করে একটি হত্যা মামলা করে। এ মামলায় আল আমিনকে প্রধান আসামি করা হয়। রবিবার ভোরে অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেফতার করা হয়।
এমকে





