চুয়াডাঙ্গার দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছয় লিটার চোলাই মদসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশীদুল হাসানের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই ইব্রাহিম ফোর্সসহ দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের মনোরঞ্জন দাসের ছেলে জগাই দত্ত দাসকে (৩২) ছয় লিটার চোলাই মদ সহ গ্রেফতার করে।
এছাড়া একই দিন রাতে পুলিশের একটি বিশেষ দল দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে আমজাদ হোসেন (৩৭), আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মজিবুল হক (৫০), তার স্ত্রী রাশিয়া খাতুনকে (৪০) গ্রেফতার করে।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসিরা।
কেএইচ





