ময়মনসিংহ জেলা ফুলপুরে এক প্রেমিকার সঙ্গে বিয়ে হওয়ায় অপর প্রেমিকা বিয়ের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। গত ৪ দিন ধরে চলছে এই অনশন।
জানা যায়, বাটপাড়া গ্রামের প্রেমিক আবদুল মোতালেবের সঙ্গে বনপাড়া গ্রামের নবী হোসেনের মেয়ে খালাত বোন আছমা খাতুন এবং পুটিয়া গ্রামের ফজল হকের মেয়ে মামাত বোন রাবিয়া খাতুনের প্রেম চলছিল।
প্রেমিকা আছমা খাতুন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করে। পরে বিয়ের আশ্বাস দিয়ে স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম প্রেমিকা আছমাকে সরিয়ে দেয়।
এ সুযোগে বুধবার রাতে প্রেমিক আবদুল মোতালেবের সঙ্গে প্রেমিকা রাবিয়া খাতুনকে বিয়ে করে। প্রেমিকের বিয়ের কথা জানা জানি হবার পর প্রেমিকা আছমা খাতুনের বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন অব্যাহত রাখে।
এলাকাবাসী চেষ্টা করেও বিষয়টির সুরাহা করতে পারেননি।
নাজিব





