গাজীপুর জেলায় কাপাসিয়া উপজেলার টুকনয়নপুর এলাকায়ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। নিহতের নাম হাফিজ উদ্দিন (৫০)। তিনিকাপাসিয়া উপজেলার টুক ইউনিয়নের সুলতানপুর গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে।
বুধবার বিকেলে আনুমানিক সোয়া ৫টার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রাজানান, দোকান বাকির টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিল্লাল তার চাচাহাফিজকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই হাফিজ মারা যান। এসময়বাবাকে বাঁচাতে এসে ছেলে কবির হোসেনও (২৫) আহত হয়েছেন।
কাপাসিয়াথানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘দোকান বাকির টাকা নিয়ে দ্বন্দ্বেরজের ধরে খুনের খবর শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।’
এমআর





