পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ এমভি মোস্তফার নিহত আরোহীদের প্রত্যেক পরিবারকে ১ লাখ ২৫ হাজার টাকা সহায়তা ঘোষণা করেছে সরকার।

রোববার বিকেল সাড়ে ৫টায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. মো. শামছুদ্দোহা খন্দকার এ তথ্য জানান।

তিনি জানান, সহায়তার নিহতদের পরিবারকে এক লাখ পাঁচ হাজার টাকা দেয়া হবে। এর মধ্যে পাঁচ হাজার টাকা দাফন বাবদ।আর মানিকগঞ্জের জেলা প্রশাসকের তহবিল থেকে আরো ২০ হাজার টাকা করে দেয়া হবে।

তিনি আরো জানান, লঞ্চটিকে ধাক্কা দেয়া কার্গো নার্গিস-১ পাটুরিয়া ঘাট থেকে জব্দ করা হয়েছে।

জেআই