প্রশাসনের ১৪ জন উপ-সচিবের পদে রদবদল করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মির্জা তারিক হিকমতকে ভূমি মন্ত্রণালয়ে, বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার মো. শাহাদাত হোসেনকে বাণিজ্য মন্ত্রণালয়ে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. খলিলুর রহমানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি), টিসিবির প্রধান কর্মকর্তা মো. আসির উদ্দীন সরদারকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আবদুস সাত্তার শেখকে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ে, পিএসসির উপ-সচিবকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, চট্টগ্রামের সড়ক ও জনপথ অধিদপ্তরের এস্টেট অফিসার মো. আবদুল মান্নানকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোমরেজ মিয়াকে খাদ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

স্ট্রেনদেনিং গভর্নেন্স ম্যানেজমেন্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক(উপ-সচিব) মোহাম্মদ ফারুক আলমকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক মো. হাবিবুর রহমান হোসাইনীকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে, ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোহাম্মদ আব্দুল আউয়ালকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে।

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের পরিচালক মো. আশরাফ হোসেনকে মন্ত্রিপরিষদ বিভাগে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) মো. জাহিদ হোসেন পনিরকে একই মন্ত্রণালয়ে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহা. নায়েব আলীকে খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

এমআর