মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিদ্যুতাড়িত হয়ে বাবা-মেয়ে এবং রাজনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া উপজেলার রাউতগাঁও ইউনিয়নের রাউতগাঁওয়ে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে মেয়ে তাহমিনা বেগম (২৫) বিদ্যুতাড়িত হন। এ সময় বাবা শফিকুর রহমান মেয়েকে বাঁচাতে এগিয়ে আসলে তিনিও বিদ্যুতাড়িত হয়ে মারা যান।
এদিকে রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়ন এলাকার বানেরপার গ্রামের সুমন মিয়া (৫০) প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।
রাউতগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল এবং রাজনগর থানার অফিসার ইন চার্জ (ওসি) উভয় ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
কেএইচ





