চাকুরী স্থায়ী করার দাবিতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে দ্বিতীয় দিনের মত কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে। বৃহস্পতিবার (২০অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বারখাদা পল্লী বিদ্যুৎ সদর দপ্তর অফিসের সামনে এ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করে।
এসময় বক্তব্য রাখতে গিয়ে কুষ্টিয়া মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্যপরিষদের সভাপতি মোহাম্মদ আকতারুজ্জামান আক্তার অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে সমাবেশ বক্তব্য রাখেন কুষ্টিয়া মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্যপরিষদের সহসভাপতি ইকবাল হোসেন, নিরমল কুমার বালা, মুকুল হোসেন, সাইফুল ইসলাম, দিপঙ্কর গাইন, নাহিদ হোসেন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, প্রচার সম্পাদক অমরকুমার বসু, যুগ্ন সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা দীর্ঘদিন যাবৎ বিআরইবির নিকট চাকুরী স্থায়ী করণের দাবি জানিয়ে আসছে। কিন্তু সে বিষয়ে কোন কর্ণপাত না করে অবৈধ ভাবে আমাদের কর্মচারীদের ছাটাই করে দিচ্ছে। আমরা অবিলম্বে বিআরইবি নিকট চাকুরী স্থায়ী করার দাবি জানাচ্ছি। আমাদের এই ন্যায্য দাবি না মানা পর্যন্ত কর্মসুচী অব্যাহত থাকবে।
জেড





