সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের দিঘিরজান এলাকা থেকে সাড়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গাঁজার বস্তাগুলো উদ্ধার করা হয়।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন বিষয়টি নিশ্চিত করে বাংলামেইলকে জানান, সকালে উপজেলার দিঘিরজান-আমিশাপাড়ার সড়ক দিয়ে একটি যাত্রীবাহী বাস যাওয়ার সময় দিঘিরজান এলাকায় বাস থেকে গাঁজার প্যাকেটগুলো সড়কের উপর পড়ে যায়।

এসময় স্থানীয় লোকজন প্যাকেটগুলো দেখে খবর দিলে আমরা ঘটনাস্থলে পৌঁছে গাঁজাগুলো উদ্ধার করি। উদ্ধারকৃত প্যাকেটে প্রায় সাড়ে ১৪ কেজি গাঁজা রয়েছে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জেআই