রাজধানীর শাহবাগ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ৫ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহবাগের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে আইল্যান্ডের পাশে একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এ সময় চার প্রাইভেট কার এবং এক বাসযাত্রী আহত হন।
আহতরা হলেন, প্রাইভেট কারের যাত্রী রহিমা হোসেন (৩৫), হালিমা বেগম (৬০), মেয়ে ঋদি হোসেন (১০), প্রাইভেট কার চালক জয়নাল মিয়া এবং বাসযাত্রী নাজমা বেগম (৩০)।
শাহবাগ থানার উপ-পরিদর্শক সোহেল রানা জানান, যাত্রীবাহী শিখর পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে উঠে যায়। এ সময় পাশের একটি প্রাইভেট কারকে ধাক্কা দিলে ৫ যাত্রী আহত হয়েছেন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর
জাতীয়
রাজধানীতে বাস আইল্যান্ডে: আহত ৫
রাজধানীর শাহবাগ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ৫ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।





