কক্সবাজারে এক বিদেশফেরত চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার হিসেবে কাজ করছিলেন। এ নিয়ে কক্সবাজারে মোট তিনজন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, টেকনাফ স্বাস্থ্যকেন্দ্রের একজন চিকিৎসক বিদেশ সফর করে এসেছেন। তিনি যথাযথ ছাড়পত্র নিয়ে টেকনাফে কর্মস্থলে এসে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাকে সব কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।
এএস





