কর্ণফুলী নদীর সদরঘাট জেটির অদূরে এক জাহাজ জাটকা ইলিশ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুরের নেতৃত্বে বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব), নগর পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত অভিযানে আটক ‘এফভি নাজ মঈন’নামের ফিশিং ভ্যাসেলটিতে আনুমানিক ৫০ মেট্রিকটন জাটকা রয়েছে।
ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর বলেন, অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে মাঝিমাল্লারা সব পালিয়ে গেছে। বাবুর্চিসহ পাঁচজন মজুরকে আটক করা হয়েছে। ফিশিং ভ্যাসেলটির হ্যাজে (খোপ) বিপুল পরিমাণ জাটকা রয়েছে, আনুমানিক ৫০ মেট্রিকটন হতে পারে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আটক জাটকাগুলো নগরী ও উপজেলা পর্যায়ে এতিমখানায় বিলি করা হবে। প্রাথমিকভাবে সবগুলো জাটকা আমরা হিমাগারে রাখার চেষ্টা করবো।
যদি এত রাতে কুলি-মজুর ও হিমাগারে জায়গা পাওয়াটা কঠিন। যদি হিমাগারে জায়গা না থাকে তবে জাহাজসুদ্ধ সিলগালা করে দেওয়া হবে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে এতিমখানায় বিলি করা হবে।
ওএফ





