ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তিন কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে নাসিরনগর উপজেলার দাসপাড়া এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, শুক্রবার রাতে দাসপাড়া এলাকায় রাস্তা সংস্কারের কাজ করার সময় স্থানীয়রা মাটি খুঁড়ে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত মূর্তিটি গ্রামের চৌকিদারের মাধ্যমে নাসিরনগর থানা পুলিশের কাছে জমা দেওয়া হয়।

নাসিরনগর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আবদুল কাদের জানান, উদ্ধারকৃত মূর্তিটি সনাতন ধর্মালম্বীদের কোনো দেবতার। তবে মূর্তিটির হাত ও নিচের অংশ পাওয়া যায়নি।

কেএইচ