যশোরের শার্শায় ৫৭৬ বোতল ফেন্সিডিল সহ মজনু মোড়ল (৩৭) ও ইয়াসিন আলী (২৩) নামে দুই মাদক বিক্রেতা কে আটক করেছে র‌্যাব সদস্যরা।শনিবার ভোরে শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের সাত্তার মোড়ল এর বাড়ির সামনে থেকে ফেন্সিডিল সহ ২ জন কে আটক করা হয়।

আটক মজনু মোড়ল ও ইয়াসিন আলী শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের মজিদ মোড়ল ও খাতেম আলীর ছেলে।র‌্যাব ৬ যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার কাজী মোঃ শোয়াইব জানান, “গোপেন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের সাত্তার মোড়লের বাড়ির সামনে অভিযান চালিয়ে মজনু ও ইয়াসিন কে আটক করা হয়।

পরে তাদের কাছে থাকা বস্তা ও কাঠের বাক্স থেকে ৫৭৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়”।আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে।

এমএ