কক্সবাজারের রামু উপজেলায় সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুর ওপর হামলার ঘটনায়এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৪২) বলে জানা যায়।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পশ্চিম চাকমারকুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আব্দুর রাজ্জাক রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের পশ্চিম চাকমারকুল এলাকার আবু বক্করের ছেলে।
চাকমারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুজানান, বুধবার দিনগত রাত ২টার দিকে তাকে হত্যার উদ্দেশ্যে একদল সন্ত্রাসী তার বসত বাড়িতে ঢোকে তার ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তাকে মারধর করে গুরুতর আহত করেন। এ ঘটনায় রামু থানায় মামলা করা হয়েছে।
রামু থানার ওসি মো. সাইকুল আহাম্মদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





