করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৫০৯ জনে।
একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ১৮১ জন। এনিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ১১ হাজার ২৬১ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৪৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৪ হাজার ৫৬৩ জন।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৮২০ টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫৮৮ টি। এখন পর্যন্ত ৩১ লাখ ৯৯ হাজার ১১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৮ দশমিক ১০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৫ দশমিক ৯৮ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন৮৮ দশমিক ৯১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৭ শতাংশ।
মৃত্যুবরণকারীদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ১১ জন নারী। এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন পাঁচ হাজার ৭১৭ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৭৯২ জন।
২৪ ঘণ্টায় ৩০ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ৬০ বছরের ঊর্ধ্বে ২১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন মারা গেছেন।
বিভাগীয় হিসাব অনুযায়ী, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ছয় জন, রাজশাহীতে একজন, খুলনায় তিন জন এবং রংপুরে একজন ।
এমবি





