ভারতে ইলিশ পাচারের সময় বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে প্রায় ৬শ’পিচ ইলিশ আটক করা হয়েছে। বুধবার সকালে প্রায় আশি হাজার টাকা মূল্যের এই ইলিশ আটক করে বিজিবির সদস্যরা।
২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মতিউর রহমান জানান, ৬টি কার্টনে ভরে এই ইলিশ মাছগুলি ভারতে পাচারের জন্য গাতিপাড়া ঘাটে নিয়ে যাবার সময় বিজিবির টহল সদস্যরা এগুলো আটক করে। পরে তা বেনাপোল কাস্টমসে জমা দেয়া হয়।
ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





