কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে।
আজ (১০ আগস্ট) সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতদের মধ্যে ৮ জনের করোনা পজিটিভ এবং ১ জনের করোনার উপসর্গ ছিল।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালে ১৫৮ জন করোনায় আক্রান্ত রোগী এবং ৪১ জন উপসর্গ নিয়ে মোট ১৯৯ জন ভর্তি রয়েছে।
পিসিআর ল্যাব এবং জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৭২ জনের নমুনা পরীক্ষা করে ১৬৬ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক শূন্য দুই শতাংশ।
এমবি





