নওগাঁর রাণীনগর উপজেলার বন্ধ থাকা রাণীনগর রেল স্টেশন আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়েছে। বৃহস্পতিবার ফিতা কেটে বন্ধ স্টেশনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল্লাহ মিঞা।

রাণীনগর রেল স্টেশন আনুষ্ঠানিক ভাবে চালু উপলক্ষে লোকবল পদায়ন, টিকিট বিক্রয়, সিগনালিং ব্যবস্থা চালু ও স্টেশন ভবন সুসজ্জিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সান্তাহার রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মো: রেজাউল হক, সান্তাহার জংশনের সিগনাল ইন্সপেক্টর মো: লুৎফর রহমান, রাণীনগর স্টেশন মাস্টার মো: আব্দুস সামাদ প্রমুখ। স্থানীয় রেল কর্মকর্তারা জানান, রেলওয়ের ঢাকা বিভাগের আওতাধীন ঘোড়াসাল স্টেশন উদ্বোধন সহ বন্ধ থাকা সারা দেশের মোট ৬০ টি স্টেশন মোবাইল ফোনের মাধ্যমে মাননীয় রেলমন্ত্রী মো: মজিবুল হক চালু কার্যক্রম উদ্বোধন করেন।

রাব্বী/জারিফ