রাজধানীর মতিঝিলে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুন) রাতে মতিঝিলের আরামবাগে এই ঘটনা ঘটে। নিহতের নাম গুলজার হোসেন প্রামাণিক (৫৫)।  

নিহত গুলজার পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামের বাসিন্দা। তবে তিনি নর্দা হারেজ সড়কে থাকতেন। তিনি পেশায় রাজমিস্ত্রি।

নিহতের ছেলে সম্রাট হাসান জানান, নটরডেম কলেজের পাঁচ তলার পাশে মাচাং বেঁধে কাজকরছিলেন বাবা। এসময় হঠাৎ মাচাং ভেঙে নিচে পড়ে যান তিনি। তাকে উদ্ধার করে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তে জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এমবি