নাশকতার মামলায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ নভেম্বর) বিকেলে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিভিন্ন নাশকতার মামলায় জড়িত থাকার কারণে জেলা জামায়াতের ওই আমিরকে গ্রেফতার করা হয়েছে।

হাসেম/জেড