রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের ডুগডুগিরহাট সর্দারপাড়া গ্রামে ৩ মাস বয়সী মেয়েকে জ্বরের ওষুধ ভেবে ইঁদুর মারার বিষ খাইয়েছেন এক মা। এতে শিশুটির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের গৃহবধূ ইসমত আরা বেগমের ৩ মাসের শিশুকন্যা রুবাইদার জ্বর হয়। সন্ধ্যায় তিনি জ্বরের ওষুধ মনে করে ইঁদুর মারার বিষ খাইয়ে দেন মেয়েকে।

এর কিছুক্ষণ পর শিশুটি অচেতন হয়ে পড়ে। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হেমন্ত রায় চৌধুরী জানান, শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মৃত্যু হয়েছে।

এমএম